www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নীরব হৃদ‌য়

খুব বিষণ্ণ যখন বিষণ্ণ মন
ভা‌বি ব‌সে নিরালায় সারাক্ষণ
হৃদ‌য়ে চুপচাপ শুধু ব‌রিষণ
‌থে‌কে থে‌কে অনুতাপ অনুক্ষণ।


ঐ পা‌খি উ‌ড়ে যায় অ‌চেনায়
আর ‌বিষণ্ণ মন সুদূ‌রেতে হারায়
জলছ‌বি আঁ‌কে মন নিরালায়
তাও বিষা‌দের অনুভূ‌তি জানায়।


এই উদা‌সির বিষণ্ণ উদা‌স মন
হতাশায় ডু‌বে ক‌রে আস্ফালন
নীরব হৃদয়ে আঁধা‌রের গ্রহণ
‌থে‌কে থে‌কে হ‌য়ে যায় রক্তক্ষরণ।


অব‌শেষ ভা‌বে মন দুরাশায়
‌বিষাদী অনুভব কি আঁক‌বে হায়
শুধু পরাজয় যে দি‌কে তাকায়
আজ মন নিরালায় মুখ লুকায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১১/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জাজাফী ০২/১২/২০২২
    অন্যরকম লেখা।
  • বেশ বিরহের ধারা মনে হলো!
  • ফয়জুল মহী ২৯/১১/২০২২
    মনোমুগ্ধকর কাব্য ভাবনার প্রকাশ
  • ভাল হয়েছে।
  • দুর্দান্ত
 
Quantcast