www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

উঁচু নিচু

অবুঝ ধরনীর বি‌চিত্র রঙ
বাহা‌রি পোষা‌কে বাহা‌রি ঢঙ
বড় ক‌রে দেখা‌নোর আ‌য়োজন
‌মে‌কি মানু‌ষের কত প্র‌য়োজন।


আ‌মি বড় ছোট আর স‌বে
খু‌শি স‌বে নিজে‌কে বড় ভে‌বে
কার কত কমজো‌ড়ি এই খোঁ‌জে
কা‌রো ক্ষণ কা‌টে সকাল সাঁ‌ঝে।


অপর‌কে ছোট করার ত‌রে
কত কসরত মানু‌ষের ধরার পরে
‌কেউ খোঁ‌জেনা আপনার কম‌জো‌ড়ি
অন্য‌কে নি‌য়েই সবার বাড়াবা‌ড়ি।


স‌বে‌তে দরকার বড় মানুষ হবার
‌কেউ ছোট র‌বেনা দু‌নিয়া মাঝার
‌নিচু জ‌নে কেউ তাকাবা‌রে না চায়
উঁচু উঁচু ক‌রে সময় ফু‌রি‌য়ে যায়।


উঁচু নিচু ছোট বড় সবাই মানুষ
‌বিধাতার খেলা রেখ তাই হুস
‌হোক সবল কিম্বা কম‌জো‌ড়ি জন
জটলা পাকাইও না ক‌রো না ব্যবধান।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১১/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বাহ চমৎকার লেখা।
  • বিভেদ সৃষ্টি নয়
    মনুষ্যত্বেই ঝরুক মানুষের পরিচয়!
  • ফয়জুল মহী ২৮/১১/২০২২
    বাহ চমৎকার লিখেছেন খুব ভালো লাগলো
 
Quantcast