www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অসময়

‌দি‌কে দি‌কে ঘোর অন্ধকার
অমা‌নিশায় ডু‌বে‌ছে এই ধরনী
‌কোথাও আলোর ছোঁয়া নেই
‌যেন নে‌মে‌ছে ধরায় ঘোর রজনী।


‌নিদারুণ অসময় পৃ‌থিবীর বু‌কে
মানু‌ষের রক্ত মানু‌ষের খাদ্য
জা‌তিগত দাঙ্গা হরদম ভরপুর
একে অন্য‌কে মে‌রে বাজায় বাদ্য।


হায়‌রে ঘোর রজনী হ‌বেনা ভোর
র‌বির কিরণ ছড়া‌বে না আ‌লো
পরশ তার পা‌বে না আদম সন্তান
‌দিল যে তার হ‌য়ে গে‌ছে কা‌লো।


এই অসম‌য়ে বি‌বেক কে বন্দী রে‌খে
জীব‌নের পথ নীর‌বে ই গুজরান
অসহায়ের লেখ‌নি ই দুর্বল প্র‌তিবাদ
‌কি আর সামর্থ্য ব্য‌থিত শিল্পীমন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/১১/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অভিজিৎ হালদার ১০/১২/২০২২
    সুন্দর অভিব্যক্তির বহিঃপ্রকাশ
  • দীপঙ্কর বেরা ২৭/১১/২০২২
    দারুণ
  • ফয়জুল মহী ২২/১১/২০২২
    চমৎকার অনুভূতির প্রকাশ
 
Quantcast