www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সার্কাস

হৃদয়পু‌রে স‌ঙ্গোপ‌নে যে ফুল ফো‌টে
তার সৌরভ কেউ তো পা‌রেনা নি‌তে
মধুর সুবাস পায়না কেউ থা‌কে অজা‌ন্তে
অথবা আগ্রহ নাই কা‌রো সুগ‌ন্ধি পে‌তে।


আ‌জি‌কে দি‌কে দি‌কে হৃদয়পুর উচাটন
ফু‌লের সৌর‌ভে আর আগ্রহ নাই কা‌রো
শুধু অর্থক‌ড়ির চাষাবাদ এখা‌নে ওখা‌নে
লু‌টে নি‌তে চায় স‌বাই যে যতটা পা‌রো।


‌কোথায় ফুট‌লো ফুল ‌কে ছড়া‌লো আ‌লো
‌কেউ রা‌খেনা খোঁজ ইচ্ছাও নাই যে কা‌রো
কা‌লো হোক সাদা হোক টাকা‌ই বা‌সে ভা‌লো
নাও লু‌টে নাও ত‌বে স‌বে যে যেভা‌বে পা‌রো।


ধরা মা‌ঝে এই চল‌ছে এক নীরব সার্কাস
ভা‌লো মন্দ বি‌বেচনা নাই শুধু গ‌র্জে সবাই
গু‌নিরা বে‌দিশা পলাতক কদ‌র্যের জয়গান
আ‌লোর পলায়‌নে দে‌খি আঁধা‌রের রুপ টাই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৯/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ০৩/০৯/২০২২
    মাশা আল্লাহ্,
    খুব সুন্দর হয়েছে
  • ভাল।
 
Quantcast