www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মোনাজাত

‌গুনাহ্ র বোঝা মাথায় নি‌য়ে
এ‌সে‌ছি তোমার দুয়া‌রে
এ বোঝা বহার সাধ্য আমার নাই
ক্ষমা ক‌রো আল্লাহ্ আমা‌রে।


এ জীবন তরী ডুবু ডুবু
কূ‌লের আশা নাই যে আর
ভরসা কেবল তু‌মিই আল্লাহ্
‌দি‌শেহারা এই জীব‌নে আমার।


আমার গুনাহ্ দাও মু‌ছে দাও
ইয়া আল্লাহ্ দয়াময়
ফ‌রিয়াদ জানাই দরবা‌রে তোমার
ক্ষমা ক‌রো অবুঝ আমায়।


কূ‌লের দিশা দাও‌গো আল্লাহ্
দাও দে‌খি‌য়ে সুপথ
গুনাহ্ থে‌কে বাঁচ‌তে যেন পা‌রি
এই আমার মোনাজাত।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৫৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৬/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • তিনিই একমাত্র ভরসা
    আর, আত্মনিবেদনই একমাত্র মুক্তির পথ!
  • ভালো।
  • এই মোনাজাত হোক সবার কাছে কাঙ্খিত।
  • উপভোগ্য
  • ফয়জুল মহী ০৯/০৬/২০২২
    বেশ ভালো লাগলো পাঠে
 
Quantcast