www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অভিনয়

এক‌দি‌কে কর্মজীবন ঘা‌মে ভেজা দীর্ঘশ্বাস
অন‌্য‌দি‌কে দা‌ঁড়ি‌য়ে প‌রিবার
মাঝখা‌নে আ‌মি একজন উদাসী
বু‌কে‌তে সীমাহীন পারাবার।


অ‌থৈ জ‌লের বু‌কে হাবুডুবু ‌রোজ রোজ
নাই যে কোনো কিনারা কো‌নো কূল
ডু‌বি ভা‌সি ভা‌সি ডু‌বি খু‌ঁজি কিনার
মে‌লে না, হৃদয় আমার বির‌হে ব্যাকুল।


কা‌রে ধ‌রে রা‌খি কা‌রে বা ছা‌ড়ি ওগো
প‌রিবা‌রে আর কর্মজীব‌নে মাঝখা‌নে বা‌ঁশি
আ‌মি‌ তো ব্যাকুল ভা‌লোবাসায় আকুল
ধর‌তে গি‌য়ে সব কূল প‌ড়ে‌ছি গ‌লে‌তে ফা‌ঁসি।


আজ আ‌মি বিভা‌জিত বহু ভা‌গে হায়
কখ‌নো প‌রিবার কখ‌নো কর্ম কখ‌নো উদাসী
তবু বড় ভা‌লোবা‌সি ঐ যে বু‌কে‌তে তা তা থৈ থৈ
এইভা‌বে বে‌ঁচে আ‌ছি বহুরু‌পে অ‌ভিনয় রা‌শি রা‌শি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৬/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ হৃদয়গ্রাহী!
  • অনুপম
  • অভিজিৎ হালদার ০৩/০৬/২০২২
    Sundor
  • ফয়জুল মহী ০৩/০৬/২০২২
    প্রাঞ্জল এবং পরিপক্ক লেখা ,
    অনিন্দ্য সুন্দর প্রকাশ। দুর্দান্ত উপস্থাপন।
  • দ্বীপ সরকার ০২/০৬/২০২২
    ভালো লেগেছে
  • ভাল লাগল।
 
Quantcast