www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি দ্বিতীয় পর্ব

তু‌মি যেন আ‌লোক ধারা
আ‌লো‌কিত ক‌রো হৃদয়পুর
অনুভ‌বে অনুভ‌বে তার পরশ
পাই যে খু‌ঁজে সকাল দুপুর।


‌তোমার মাঝেই সারা‌বেলা ডুব
আত্নার সা‌থে জু‌ড়ে আছো তু‌মি
‌তোমার জন্যই জীবন রওশন
‌তোমা‌তেই মি‌শে আ‌ছি আ‌মি।


‌তোমার ভা‌লোবাসার মায়ায়
স্ব‌প্নে বি‌ভোর থা‌কি সারা‌বেলা
সার্থক হয় আমার স্বপ্ন বোনা
হৃদ‌য়ে জ‌মে সু‌খের মেলা।


‌তোমা‌তে ডু‌বে তোমা‌তেই ম‌জে
‌দিবা‌নি‌শি সু‌খে‌তে গুজরান
ও‌গো বঁধুয়া প্রিয়তমা মোর
ভা‌লোবা‌সি তোমায় অফুরান।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৩/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর প্রেমময় সুধার ধারা!
    অশেষ মুগ্ধতা নিয়ে গেলাম পাঠান্তে!
  • ফয়জুল মহী ০৩/০৩/২০২২
    বেশ ভালো লাগলো।
  • অভিজিৎ হালদার ০৩/০৩/২০২২
    সুন্দর ভাবনার বহিঃপ্রকাশ
  • সুন্দর
  • অপূর্ব
 
Quantcast