www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বপ্নফুল

ভাবনার দুয়ার খোলা
খোলা হৃদয় দুয়ার খোলা
বিবেকের দুয়ারে নেইকো তালা
বোঝে না মন ছলাকলা।


ভাবনায় ফোটে স্বপ্নফুল
হৃদয় দুয়ার আবেগে ব‌্যাকূল
বিবেকের তাড়নায় সতত জ্বালা
বোঝে না মন ছলাকলা।


স্বপ্নেরা বাঁচতে শেখায়
ভালোবাসা শুধু আবেগের দায়
জ্বালা-যন্ত্রনায় জাগে প্রশ্নমালা
বোঝে না মন ছলাকলা।


ভাবনার দুয়ার খুলে
হৃদয়ের দুয়ার মেলে
বিবেকের মাপকাঠিতে এগিয়ে চলা
বোঝে না মন ছলাকলা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০২/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বিধান চন্দ্র ধর ০৬/০২/২০২২
    মনের বহিঃপ্রকাশ ভালো
  • সুন্দর উপলব্ধির বিচ্ছুরণ।
  • ফয়জুল মহী ০৫/০২/২০২২
    অসাধারণ প্রকাশ I
  • অভিজিৎ হালদার ০৪/০২/২০২২
    ভালো
  • ভাল।
 
Quantcast