www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ইতিহাস

জীব‌নের পথ চল‌ছে আঁকাবাঁকা
প‌রিকল্পনাহীন
অ‌তিব মুস‌কিল সম্মুখ অ‌ভিযাত্রা
বাস্তবতায় স্ব‌প্নেরা আশাহীন।


এখা‌নে এই ধরনীর প‌রে
ছুট‌ছে সবাই বিজয়ী হ‌তে
নীরব দৌঁড় দি‌কে দি‌কে
‌কেউ জা‌নেনা কত স্বপ্ন কার বু‌কে‌তে।


দুয়ার খু‌লে হৃদয় দুয়ার
তবু স্বপ্ন বোনার খেয়া‌লি খেলা
যারা কর‌ছে সারা‌বেলা
‌কেউ বো‌ঝেনা তা‌দের জ্বালা।


যুগ যুগ ধ‌রে তবুও অবনী প‌রে
চল‌ছে স্ব‌প্নের চাষবাস
অব‌হেলায় অথবা অবজ্ঞায়
হ‌য়ে‌ছে সৃ‌ষ্টি ই‌তিহাস।


আ‌মিও নীর‌বে সম্মুখ তা‌কি‌য়ে
অ‌গোছা‌লো কল্পনায় স্বপ্নময়
বু‌নে চ‌লে‌ছি আশা জাগা‌নিয়া ই‌তিহাস
হয়‌তো ঠাঁই হ‌বে নয়‌তো হারা‌বে আবর্জনায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০১/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অপূর্ব সুন্দর
  • চমৎকার
  • আন্তরিক ধন্যবাদ রইল।
  • সুন্দর অনুভবের ধারা!
  • ফয়জুল মহী ০৮/০১/২০২২
    নান্দনিক লিখনশৈলী
 
Quantcast