www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবাসা তার নাম

মেঘ বালিকার মন আজ উড়ু উড়ু
স্থিরতা খুঁজে পায় না কিছুতেই সে
অবুঝ তার মন খোঁজে ভালোবাসা।


মেঘ বালিকা বুঝতে চায়
যুবকের মনের ভাষা
তবু বুঝতে পারে না সে কিছুতেই
চঞ্চল চিত্ত যুবকের মন
আটকে থাকে তার আশা ভালোবাসা।


মেঘ বালিকার মন ভাসে
হাওয়ায় হাওয়ায় গগনের বুকে
কুয়াশায় ঢাকা ঐ দূর পাহাড়ের বুকে
মেঘ বালিকা কষ্ট লুকায়
কান্না হয়ে আঁখিজলে ঝরে ভালোবাসা।


মেঘ বালিকার মনের অব‌্যক্ত কথা
অপ্রকাশিত থাকে যা বুকের মধ‌্যে
তার নাম ভালোবাসা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০১/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর অনুভূতির ব্যক্ততা।
  • চমৎকার
  • ফয়জুল মহী ০১/০১/২০২২
    অসাধারণ
 
Quantcast