www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিরহ বসতি

বয়ে চলা জলধারা
জলধির কূল কূল রব
বুকেতে নীরব
গড়ে বসতি,করে কলরব।


স্রোতোস্বীনি জীবন
জলধিসম উথাল-পাতাল
অথৈ ঝর ভাঙ্গা-গড়া
কান্না স্তব্ধতা,ছল ছল।


নীরব দহন ব‌্যথার সাতকাহন
ঢেউয়ে ঢেউয়ে ভেসে ভেসে
ছুটে চলে পোড়া জীবন
কি জোটে ভাগ‌্যে কে জানে শেষে।


বুকেতে বয়ে চলা জলধি
ভাসায় ডুবায় নিরবধি
কিছু বুঝি কিছু তার বুঝি না
শুধু নীরব বিরহ উপলব্ধি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১২/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জীবন নদীর ইতিকথা, মুগ্ধতা রইল!
  • ভালো।
  • ফয়জুল মহী ২১/১২/২০২১
    সুশ্রুতিমধুর
 
Quantcast