www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সুখ দুঃখ মিলে

মন বলে উড়ে উড়ে দূরে
চল যাই হারিয়ে সুদূরে
যেথা নাই বিষাদের ছায়া
আছে শুধু দয়া আর মায়া।।

মন বলে চলো যাই চলে
আজ সবে মিলে দলে দলে
যেথা নাই বিরহের দেখা
আছে শুধু ভালোবাসা রাখা।।

মন বলে আরো কত কথা
ভুলে যেতে আছে যত ব্যথা
ধরা তলে রবে না যাতনা
এই হলো মনের বাসনা।।

আমি বলি অবুঝ ও মন
শোনো তুমি এবেলা এখন
পাবে না যে এরকম দেশ
সুখ দুঃখ মিলে সব দেশ।।
২৯/০৭/২০২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪১৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৮/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মাহতাব বাঙ্গালী ০২/০৮/২০২১
    সুখে-দুঃখেই এ পৃথিবী সদা কার্যকর থাকে
  • খুব সুন্দর করে বলেছেন
  • ডাঃঅলোক সরকার ০১/০৮/২০২১
    আনন্দময় জীবনের কল্পনায় সবার মন উদ্বেলিত হোক কবির এই প্রার্থনা পূর্ণ হোক। খুব ভালো লাগলো সুন্দর আবেদন।
 
Quantcast