www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মায়ের অবদান

জীবন জুড়ে মায়ের অবদান
করো না কভু তার অসন্মান
গড়তে গিয়ে তোমার জীবন
ছেড়েছেন মা সবকিছু সারাক্ষণ।

বিলিয়ে দিয়ে নিজের জীবন
তোমার তরে কেটেছে প্রতিক্ষণ
কভু নিজের কথা ভাবেনি কখন
সেই মাকে ভালোবাস সারাক্ষণ।

ধরায় মানুষ হলে তুমি যার কারণ
করে দেখ তবে কিছুটা অনুধাবন
ভুলে যেও না কভু মায়ের অবদান
সমুন্নত রেখ সদা মায়ের সন্মান।

বৃদ্ধা হয়ে গেলে জননী কখন
বৃদ্ধাশ্রমে রেখ না কারণ অকারণ
নিজের কাছে আকড়ে রেখ সারাক্ষণ
জননী তোমার চির আপনজন।
২৪.০৪.২০২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৬/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মা চিরদিন।
  • ফয়জুল মহী ০৫/০৬/২০২১
    অসাধারণ লেখা।
    খুব ভালো লাগল
  • অসাধারণ
 
Quantcast