www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হৃদয় সুরের বীনায়

কে হবে আমার স্বপ্নচারিণী
কে হবে আমার ভালোবাসার রাগিনী
বলো সে কোথায় লুকায়েছে
যে আছে বুকের খুব কাছে।

তারে কোথায় খুঁজে বেড়াই
বলো তারে কোথায় খুঁজে পাই
হৃদয় সুরের বীনায় বীনায় রোজ
বেহাগী সুরে করি তার খোঁজ।

কে দেবে আমার হৃদয়ে টান
কে ভালোবাসবে মোরে অফুরান
তার ই পথ চেয়ে উদাসী মনে
বিষাদী বাজনা বাজে ক্ষণে ক্ষণে।

কবে ছুঁয়ে যাবে সে আমায়
বলো কবে সে দেখা দেবে হায়
আমার ভালোবাসার রাগিনী সুগন্ধি
তার ভালোবাসার রাগে আমি যে বন্ধি।
জুলাই,২০১২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৫/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুণ...
  • ভালোবাসা, ভালোবাসা।
  • রেদোয়ান আহমেদ ১৮/০৫/২০২১
    দারুন গঠনশৈলী।
  • ফয়জুল মহী ১৮/০৫/২০২১
    সুন্দর লেখনী। পাঠে মুগ্ধ হলাম।
 
Quantcast