www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গৃহস্থালী

জোড়াতালি দিয়ে টিকে আছি আমি
যেদিকে তাকাই হয়ে যায় মরুভূমি
ভাগ্যের পরিহাসে নিশ্চুপ মন
সারাক্ষণ নীরবে করে রোদন।

সুদূরে তাকাই স্বপ্ন বোনার ছলে
ভেঙ্গে যায় স্বপ্ন পুড়ি পলে পলে
স্বপ্নপূরণে কৌশল কিম্বা জোড়াজুড়ি
সবই ব্যর্থ সবই শুধু বাড়াবাড়ি।

টিকে থাকা দায়ভার পরাজয়ে
ভাঙ্গা গড়া খেলা থামে না যে
জীবন জুড়ে হতাশার ছড়াছড়ি
ক্লান্ত মন আর বুঝি নাহি পারি।

ভোরের আলো হাতছানি দিয়ে আবার
ডেকে আনে জীবন যুদ্ধের পারাবার
টিকে থাকার প্রত্যয়ে ফের জোড়াতালি
বন্ধি জীবনে সাজাই ঘর গৃহস্থালী।
আগস্ট,২০১২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৪/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মাহতাব বাঙ্গালী ০৯/০৪/২০২১
    হ্যাঁ, প্রত্যেক ভোরের আলো জানিয়ে দেয়
    বেঁচে যদি থাকতে হয় তোমায়
    নিরলস সংগ্রাম করে যাও হে জীব
  • ভালো
  • অপূর্ব লিখেছেন। বর্তমানের গৃহস্থালি জীবনের ছবি ভালো লাগল।
  • ফয়জুল মহী ০৮/০৪/২০২১
    শ্বেত শুভ্র আপনার চিন্তা শক্তি।
  • জীবন একটা জোড়াতালি,
    চলছে তালিবালি।
 
Quantcast