www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কারাগার

কিছুই জানা নাই আমার
পাওয়া না পাওয়া সম্ভাবনা
তবু দু’আঁখি নিদ্রাহারা
তোমার ভাবনা হৃদয় পাগলপারা
এ কি অনুভূতি বোঝা দায়ভার।

হৃদয়-প্রান্তে উচাটন অনুভব হায়
উন্মাদনা ছুঁয়ে ছুঁয়ে যায়
এ কি চাওয়া একাকি পারাবার।

নির্ঘুম নীশিথে বারেবারে মনে
তোমার টানে কারণে-অকারণে
ভাবনায় হৃদয়পুর নিশ্চুপ জেরবার।

গুনাহগার এই পাপীর মন
কেন চায় পেতে শিহরণ
তুমি কি জানো কভু অনুভব করো হায়
নিশাচার আমার অস্থির মন পেতে চায়
একটু ঠাঁই তব হৃদয়ের কারাগার।
মে,২০১২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৩/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast