www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিজয়ী আব‌েশে

‌শেষ হয়‌নি সংগ্রাম হয়‌নি এখ‌নো
‌যে‌তে হ‌বেই সুদূ‌রে বিজয়ী আ‌বে‌শে
কভু হাল ছে‌ড়ে দি‌লে জ্বল‌বে না আ‌লো
ঠাঁই হ‌বে যে তোমার কান্নার দে‌শে।

যারা ব‌সে‌ছিল তব হৃদয় দুয়া‌রে
চ‌লে যা‌বে তারা হায় পরা‌জিত রে‌খে
তু‌মি বিচ‌লিত হ‌য়ে মন ভেঙ্গ না
হাল ছেড় না কখ‌নো পরা‌জিত বু‌কে।

‌যে র‌ঙিন স্বপ্নগু‌লো তোমা‌কে দোলা‌লো
‌ছে‌ড়ে দিও না তা‌দের ধ‌রে রেখ বু‌কে
জীবন জু‌ড়ে সংগ্রাম কখ‌নো ছেড় না
প‌রি‌শেষ যাই হোক যাও স্বপ্ন এঁ‌কে।

‌তোমার সংগ্রাম কভু শেষ হ‌বে না‌কো
সদা ‌দেহ ম‌নে তাই প্রস্তুত থে‌কো
‌কি পা‌বে আর পা‌বেনা ম‌নে‌তে রেখনা
সতত সংগ্রামী তু‌মি ভে‌ঙ্গে প‌রো না‌কো।
১৫/১১/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast