www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পাথর সময়

সবু‌জের আ‌ঙ্গিনায় পা‌বেনা আমায়
আ‌মি যে আর নেই সেখা‌নে হায়
এখন কং‌ক্রিট মন বড় অসহায়
আঁ‌খিজল ঝ‌রে ঝ‌রে প‌াথর সময়
আমা‌রে নিরাশার বু‌কে ‌ডে‌কে নি‌য়ে যায়।।

আ‌মি খুঁ‌জে‌ছি যা‌রে হারা‌য়ে‌ছি তা‌রে
পথ চে‌য়ে আহা‌রে কেঁ‌দে‌ছি বা‌রেবা‌রে
তবু মোর পা‌নে কেউ না ‌ফি‌রিয়া চায়
আ‌মি কেঁ‌দে কেঁ‌দে হলাম আজ অসহায়
আমা‌রে নিরাশায় বু‌কে ডে‌কে নি‌য়ে যায়।।

সবুজ মন মোর হারা‌য়ে‌ছে অ‌চেনায়
আমি দি‌কে দি‌কে তা‌রেই খুঁ‌জি হায়
‌সে হারা‌লো কোথায় কোন অ‌চেনায়
এ মন যে আহা‌রে তারেই পে‌তে চায়
আমা‌রে নিরাশার বু‌কে ডে‌কে নি‌য়ে যায়।।
০২/১১/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast