www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবাসা র‌েখে গেলাম

যে আমার ভাষা বো‌ঝে
তার প্র‌তি ভা‌লোবাসা
‌যে আমার ভাষা বো‌ঝে না
তার প্র‌তিও ভা‌লোবাসা।

‌যে আমার ভাষা বো‌ঝে
‌সে হয়‌তো ভা‌লোবাস‌বে মো‌রে
‌যে আমার ভাষা বো‌ঝে না
‌সে হয়‌তো গা‌লি দে‌বে জো‌ড়ে।

আ‌মি বিদগ্ধ উদা‌সিন ক‌বি
‌যে যাই দিক কিছু তো পেলাম
সারাজাহা‌নের মানু‌ষের ত‌রে
শুধু ভা‌লোবাসা রে‌খে গেলাম।

ভা‌লোবাসা দি‌তে পা‌রে কজন
সমা‌লোচনা আর গা‌লি জো‌টে
ভা‌লোবাসার অমর বা‌নী সৃ‌ষ্টি‌তে
ক‌বি র জীবন যায় কে‌টে।

ঐ অমর‌ত্বের প্রত্যাশায় নয়
নয় বিজ‌য়ের মালা প্রার্থনায়
শুধু ভা‌লোবাসা আর ভা‌লোবাসায়
‌কিছু ভা‌লোবাসা দিলাম তোমায়।

পৃ‌থিবীর এই নিঠুর প‌থে
ভা‌লোবাসা কিম্বা গা‌লি যাই পেলাম
হৃদয় দুয়ার খু‌লে উদা‌সি আ‌মি
সবার ত‌রে ভা‌লোবাসা রে‌খে‌ গেলাম।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালোবাসা থাকবেই
  • দীপজয় গাঙ্গুলী ১৯/০৭/২০২০
    ভালোবাসায় থেকে যাবে লেখাটি।
  • ফয়জুল মহী ১৮/০৭/২০২০
    মনোমুগ্ধকর লেখনী l
 
Quantcast