www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কলঙ্ক

জন্মে সবাই নিস্পাপ এই জগতের মাঝে,
গায়ে লাগে কলঙ্কর দাগ দোষ গুনে কাজে।
রাজার সন্তান হয় রাজা বীরের সন্তান বীর,
পীরের ছেলে সবাই হয় কি কভু পীর।
কর্ম দোষে গায়ে লাগে কলঙ্কর ছায়া,
কর্ম গুনে হয় লক্ষি বা কেউ বা অপয়া।
দোষে গুনে মানুষ সবাই এই দুনিয়ার সবে,
দোষ করিলে গায়ে কলঙ্কর দাগ হবে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৪/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast