www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অনাদরের শালফুল

চুন সুরকির দেয়াল ছিল - পলেস্তারা খসে খসে কালের গর্ভে হারিয়েছে সেই কবে! তবু লাল মোরামের শ্যাওলা পড়া ঢিবিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে কিছু শালফুল বেহায়া অহংকারে।

বেহায়া ওই ফুলটির অপর নাম 'forget me not' অবহেলায়ও এদের বাড়-বাড়ন্ত ভারি। শত অনাদরেও এরা দাঁড়িয়েই থাকে; যাকে-তাকে জড়িয়ে ধরে - 'ভুলো না আমায়' নিয়ে যাও সাথে!

ফুলদানীতে সবাই শখ করে কাগজের ফুল সাজায় বটে, তবু কেউ ভালবেসে শালফুল হাতে তুলে নেয় না, সাজায় না ফুলদানীতে। মানুষের এই নিষ্ঠুর অবহেলা সয়েও শালফুল তবু বেঁচে থাকে যুগ যুগান্তরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৪/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাঁঝের তারা ২২/০৪/২০১৮
    অনবদ্য ভাবনা...
  • সুন্দর।
  • দারুন
 
Quantcast