www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

।।। ভুল।।।

।।। ভুল।।।
হায়রে ভুল!
ভুলে ভরা মানুষের জীবন, এ জগৎ সংসার,
জীবনের পরতে পরতে ভুল, পাতায় পাতায় ভুল,
ভুল আর ভুল আষ্টেপৃষ্ঠে মিশে একাকার।
কারো চলায় ভুল, কারো বলায় ভুল
কারো বোঝায় ভুল,কারো সিদ্ধান্তে ভুল,
কারো অনুভবে ভুল, কারো দেখায় ভুল।
কারো চেতনায় ভুল, কারো মানসিকতায় ভুল,
কারো মননে ভুল, ভুল আর ভুল,
সর্বত্র সংক্রামক ভুলের ছড়াছড়ি।
ভুলের মধ্যেই জীবন চলা, ভুলের মধ্য বসবাস,
ভুলের মধ্যেই ঘটে যায় মানুষের সর্বনাশ।
ভুল শুধরিয়ে চলতে চাইলে পিছে রয় দীর্ঘশ্বাস,
ভুলের এ টান পোড়েন এ শেষ হয় আয়ুষ্কাল।
.============
নিরব নির্বাসন
ঢাকা – ১৭/০৩/২০১৯।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast