www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শেষ বিকেলে

রাখালের কাঁধে লাঙল
কেরানীর হাতে কাগজের ফাইল
কৃষাণীর কুলায় নগ্ন চিটা-ধান
সারা দিনের ব্যস্ততা নিয়ে
শেষ বিকেলের ক্লান্তি লগ্ন।

ছুটির ঘন্টায় টুং টাং
পাখিদের পালক নাড়ানো
খুঁটির দেহে ঘুনে পোকার মিছিল
এসব আজব কান্ড হারিয়ে
শেষ বিকেলের ক্লান্তি লগ্ন।

সারি বাঁধা বকের অভিমান
শান্ত জলে নৌকার বৈঠার ক্ষোভ
র্সূয সৈনিকের মলিন অবদান
অর্পূব দৃশ্যগুলি ফেলে রেখে
শেষ বিকেলের ক্লান্তি লগ্ন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast