www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পরিচয়

দেখে পুরুষ কিংবা নারী
সবাই তো চিনতে পারি।
মানুষ মোদের বড় পরিচয়,
কজনেরই বা তা জানা রয়?

জানাই যদি থাকত তবে,
অনাহারে কেন মানুষ রবে?
গৃহহীন ছিন্নমূল রাস্তায় যাদের বাস,
অবজ্ঞা ঘৃণাভরে কেন তবে তাদের চাস?

ওরাও মানুষ, তোরাও মানুষ,
কেন উড়াস এতো ভাবের ফানুস?
অন্ধকার ঘর হবে মরণের পরে,
করিস বড়াই তবে কিসের তরে?

ধনী কিবা গরীব যাই হও ভবে,
মানুষ পরিচয়েই চলে যেতে হবে।

♦♦♦♦|||||♦♦♦♦
রচনাকাল-
৩০ সেপ্টেম্বর, ২০১৩ ইং!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৩/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast