www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আকাশটা মেঘাচ্ছন্ন কেন আজ

তৃতীয়া ফাগুনে, অঙ্গিকায় বসন্তীর ছোঁয়াতে,
প্রেয়সী আমায় এক পলক দেখার আশাতে,
নিপূন হাতে যত্ন করে নিয়েছিল সাঁজ,
তবুও, আকাশটা মেঘাচ্ছন্ন কেন আজ?

আকাশের কি মন খারাপ হতে পারে?
সে ও কি তাকায় প্রেয়সীরে বারে বারে?
আমি যে উদাস প্রেমী, উদাসীনতায় থাকি,
সেকথা আকাশের আর বুঝতে নয় কি বাকী?

এক শুভ্র বিকেলে, হাতে হাত রেখে,
প্রেয়সী সঁপেছিল অন্তর,রঙিন স্বপ্ল এঁকে,
অসহ সুখে চোঁখে আসে বারি,
প্রশান্তি জাগে অন্তরে তারি।

আমি উদাসীন, বুঝি না প্রেম মানি,
কথা দিয়ে আজও আসব না জানি!
আকাশ বুঝি তা বুঝেই ফেলেছে,
আচ্ছন্ন মেঘে কি তাই সেজেছে?

-------♦-------♦--------♦-----♦
রচনাকালঃ ১৫ ফেব্রুয়ারি, ২০১৪ ইং।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast