www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিদায়ের বেলা

আজ বিদায়ের বেলা
অনেক কথা ছিল বলার
তবুও তো হলনা বলা।

অশ্রু ভেজা চোখের নীরে
দেখছি তোকে ফিরে ফিরে
চাইছে এমন বারে বারে
ফিরে যেতে সেই সুখের নীড়ে।

সময় স্রোতে ভেসে গেল
পুরোনো সে দিন গুলি
বুকের মাঝে রয়ে গেল
না বলা সে কথাগুলি।

জমায় রাখা আবেগগুলো
দুষ্টু মিষ্টি স্বপ্নগুলো
উড়ায় দিলাম ঐ আকাশে
যাক না সে সব হাওয়ায় ভেসে।

একলা একা গড়ব জীবন
হারায় গিয়ে অচিন দেশে
জোনাক জ্বলা রাত নিশিতে
হারায় যাব তোর স্মৃতিতে
দুচোখ বুজে খুঁজব তোরে
ইচ্ছে নদীর পাড়ে পাড়ে।

ভালো থাকিস সুখে থাকিস
পাবিনা আর এ আমাকে
পড়লে মনে খুঁজে দেখিস
ঐ আকাশের চাঁদের দিকে
জানি কভু পাবিনা সেথায়
তবু তুই যাবিনা বৃথায়
আছি তো সে চাঁদের নিচেই
মায়া ঘেরা পৃথিবীতেই।

তোকে যে আজ দিতেই হবে
তবু মোর নিতেই হবে
আজ বিদায়ের জ্বালা
আজ বিদায়ের পালা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/১১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast