www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এইতো জীবন

কিছু কষ্ট ভোলা যায়না
শত আনন্দের মাঝেও,
মন ডুকরে ভাবে কল্পনা
সকাল দুপুর সাঁঝেও॥
কুঁড়ে কুঁড়ে নিঃশেষ করে
যত সুখের পরশ,
ধুঁকে ধুঁকে ব্যথার ঘরে
করে শান্তিকে বশ॥
বলা যায়না মুখে তা
সে যে কি যন্ত্রণা,
পুড়ে যায় স্মৃতির কথা
ফিরে আসে ভাবনা॥
এই হলো জীবন মোর
কান্না যার সাথী,
আসে না আর রাঙা ভোর
নির্ঘুম দিবা-রাতি॥
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • গাজী তৌহিদ ১৮/০২/২০১৬
    অনেক সুন্দর!
  • নির্ঝর ১১/০২/২০১৬
    জীবন মানে জুদ্ধ
  • অপূর্ব।
  • নির্ঝর ১০/০২/২০১৬
    অসাধারণ
  • হরেকৃষ্ণ দে ১০/০২/২০১৬
    অব্যক্ত যন্ত্রনা ,হাসি-কান্না ,সুখ-দু:খে জেগে থাকে।ভালো লাগলো।
    ভালো থাকবেন।
    নি:শ্বেষ>নি:শেষ বানানটা একটু দেখবেন।
  • ধ্রুব রাসেল ১০/০২/২০১৬
    অসাধারণ লাগলো।
 
Quantcast