www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আত্ম সঞ্চালনা

আত্ন সঞ্চালনা
মোঃ রায়হান কাজী
-----------------
চোখের পলক না পড়ার আগে,
হঠাৎ একজন লোকের সাথে দেখা।
খুব অল্পতেই গল্প জমানোর চেষ্টা
আবল তাবোল কথার ঝুঁড়ির তালে,
বাড়ায় মনের অব্যক্ত কথার তৃষ্ণা।

আত্মতৃপ্তির ঢেকুর তুলে পথ চলা,
বকবকানি নিয়ে তার সারাবেলা সাড়া।
এভাবেই কাটছে নিষ্প্রাণ দুপুর,
বিকালের তার মুখের হাসির রেখা
মুগ্ধতা জুড়ে থাকে শুধুই আত্ম সঞ্চালনা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০২/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ০২/০৩/২০২৪
    বাহ অসাধারণ প্রকাশ করেছেন।
  • অভিজিৎ হালদার ০১/০৩/২০২৪
    সুন্দর মনের ভাবনা।
  • চমৎকার
  • দারুণ
 
Quantcast