www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মেঘের ভেলা

মেঘের ভেলা
মোঃ রায়হান কাজী
------------------
দূর আকাশে কালোর ছায়া দিচ্ছে হাতছানি,
মেঘের ভেলায় চড়ে অজানাতে দেবো পাড়ি।
সেখানে আমায় নিঠুর মনোহর যদি দুঃখ দেয়,
অঝোর ধারায় ঝরব সারাদিন তোমার মনে লয়।

মেঘের উপর মেঘ জমিয়ে তুমি কেন অন্ধকারে,
বৃষ্টি হয়ে ফন্দি আঁটি তোমাকে ভিজানোর খায়েশ জাগে।
তোমার চোখের দৃষ্টি ক্ষীণ করে আসবো আমি চুপিসারে,
ভালোবাসার রঙ ছড়িয়ে দিবো তোমার মনের ক্যানভাসে।

এই বৃষ্টির নেশাতে চাই সীমানার প্রাচীর ছাড়িয়ে,
তোমায় নিয়ে গল্পহোক শহরতলীর মোড়ে মোড়ে।
তুমি না হয় আজ ভিজলে নীলচে শাড়ি পড়ে,
আমি বৃষ্টির ফোঁটা হয়ে লেপ্টে থাকব তোমার অঙ্গ জুড়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১০/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর
  • ফয়জুল মহী ০৭/১০/২০২৩
    নান্দনিক উপস্থাপন। শুভকামনা
  • অভিজিৎ হালদার ০৬/১০/২০২৩
    ভালো।
  • নান্দনিক সুন্দর
 
Quantcast