www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছন্নছাড়া

ছন্নছাড়া
মোঃ রায়হান কাজী
------------------
এই যে হাওয়া ছন্নছাড়া,
রঙিন দিগন্তে ক্ষুদ্র মায়া।
সবুজ অরণ্য বসে একা,
এই চিত্রকর্ম আমার চেনা।

দূর আকাশের নীলচে রেখা
হঠাৎ মেঘের ধূসর ছায়া।
অগ্নিস্ফুলিঙ্গের পারদ আঁকা,
গুড়ুম গুড়ুম শব্দে দিশেহারা।

ছুটছে সবাই দিকবিদিকশুন্য
বৃষ্টি মাঝে যেন অমৃত শুধা।
বসুন্ধরা সেজেছে আবার
পুষ্পকুঞ্জেই সৌন্দর্যের রূপরেখা।

এই যে পাওয়া নিটোল মায়া,
আঁকড়িয়ে আছে হৃদপিন্ডটা
ভালোবাসার শিল্পী আমি,
প্রকৃতির হাওয়ায় ছন্নছাড়া।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৩/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অসাধারণ লাগল।
  • চমৎকার
  • ভাল।
  • ফয়জুল মহী ৩১/০৩/২০২৩
    অসাধারণ নির্মাণ কলম চলুক অবিরাম
 
Quantcast