www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আগুন ছিলো

আগুন ছিলো
মোঃ রায়হান কাজী
------------------
রক্তে আমাদের আগুন ছিল,
আগুন ছিলো মুঠো ভরা হাতে।
আগুন ছিলো নদীর স্রোতে,
মাছরাঙার তীক্ষ্ণ দৃষ্টিতে।
আগুন ছিলো ছন্দের মাঝে,
আগুন ছিলো কাব্যে।
আগুন ছিলো সংগীতের আসরে,
সবাই মিলে একসঙ্গে সুর বাঁধতে।
আগুন ছিলো পাঠশালাতে
শিশু-কিশোরদের কন্ঠে।
আগুন ছিলো মিছিলের মাঝে,
প্রতিবাদী হয়ে আন্দোলন গড়তে।
আগুন ছিলো মুক্তিকামীদের,
স্বাধীনতা ছিনিয়ে আনতে।
আগুন ছিলো কলমের কালির কর্ণায়,
সোনালী বর্ণমালা আঁকতে।

সব আগুন আজ মিশে হয়ে ছাঁই,
উড়ে গেছে দক্ষিণের হাওয়াতে।
প্রতিবাদী ঝড় উঠে নাতো আর,
দামাল বালকদের অগ্নিকন্ঠে।
হাজারো মানুষের ঝড়ে
কাঁপছিলো যখন অন্যায়,
এখন এসব হয়েছে অতীত
স্বপ্ন ঢলে উজানের জল বন্যায়।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/১০/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বিধান চন্দ্র ধর ২৯/১০/২০২২
    অগ্নিঝড়া প্রতিবাদী কন্ঠ নাই তাইতো নিষ্প্রভ । ভালো লিখেছেন ।
  • আগুন একসময় নিভে যায়।
  • ফয়জুল মহী ২৪/১০/২০২২
    খুব অনবদ্য লেগেছে। অনেক শুভকামনা।
  • এম এম হোসেন ২৪/১০/২০২২
    সুন্দর
  • সুন্দর এক অনুভব
 
Quantcast