www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তিতাস পাড়ের মেয়ে

রং বেরঙের পাল উড়িয়ে
চলে ডেঙি নায়ের সারি,
আমি যাকে ভালবাসি
তিতাস পাড়ে তার বাড়ী।
রোজ বিকেলে কলসী ধরে
সে আসতো নদীর পাড়ে
বাজাইতাম প্রেমের বাশী
সে তাকাইত ফিরে ফিরে।
নদীর পাড়ে কাশবনের
সাদা ফুলের ভীরে,
আসতো সে ভাবতাম আমি
চাদ নামতো বুঝি নদীর তীরে!
কলসী কাংখে প্রেম আমার
চলে যেতো ধীরে ধীরে,
তার জলে বেজা পায়ের ছাপ
রেখে যেত রাস্তারঈ উপরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast