www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কে তুমি

কে তুমি ভাই একটুখানি দাঁড়া,
এত করে ডাকছি তোকে দিছ না কেন সাড়া।
কি তোমার নাম পরিচয় কোথা তুমি থাক,
মনের ঘরে ভুল করে কি আমায় মনে রাখ।
আমায় কভু দেখছো নাকি বলছি নাকি কথা,
তোমার কাছে ঠাঁই পেত কি না বলা কি কথা।
এত দিনে কোথায় ছিলে কোন বাগানের মাঝে,
নয়ত কি তুমি ব্যস্ত ছিলে ছুটা ছুটির কাজে।
স্বপ্ন আমার উঁকি মারে অচেন দেশের গায়,
তাই কি যে হেতু তোমার কথা মনে পরে যায় ।
চারদিকে রঙ ছড়ালো ঢঙ ছড়ালো তো বুঝি ,
মনের কোনে গোপন করে তাই তোমায় যে খুজি।
ও ভাই আমায় তুমি চিনছ নাকি একটু ফিরে চাও,
আমার সাথে বলেই কথা তবেই তুমি চলে যাও।
তোমায় কাছে রাখতে পারলে প্রান জুড়াত তবে,
হাজার বছর এক হত যে ভাবছি বসে যে কবে।
কে তুমি ভাই এত করে ডাকছি কেন নাই পাই,
মনের ঘরে মনের মত সাজিয়ে পাই কেনো ঠাই।
সেদিন হয়ে ছিল সেই রেল লাইন পারে দেখা,
ভুলনি আমি তোমায় ভাই চোখের পলক রেখা।
কে তুমি ভাই একটুখানি দাঁড়া,
তোমার দেখছি হগল ছিল তখন কারা।
কে তুমি ভাই একটুখানি দাঁড়া,
কোথায় তুমি যাচ্ছ ভাই আছে নি কভু তাড়া।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast