www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাবা

বাবা, তুমি ভরসার শেষ আশ্রয়স্থল।
বাবা, তোমার সাথে হয়না কারো কোনো তুল।
বাবা, তুমি সন্তানের জন্য বটবৃক্ষের ছায়া।
বাবা, তোমার সন্তান কী বুঝে তোমার মায়া?
বাবা, তুমি কিছুই রাখনা নিজের জন্য।
বাবা, তোমার রক্তের শেষ বিন্দু টাও সন্তানের জন্য।
বাবা, তুমি সন্তানকে কর শাসন-বারণ।
বাবা, তোমার সন্তান করে রূঢ় আচরণ।
বাবা, তুমি এতো পাষাণ কেন?
বাবা, তোমার চোখে অশ্রু নেই কেন?
বাবা, তুমি পাথরের মতো শক্ত।
বাবা, তোমার সন্তান তোমার প্রতি বিরক্ত।
বাবা, তুমি দিনশেষে একটাই কামনা কর।
বাবা, তোমার সন্তানকে যেন আগলে রাখতে পার।
বাবা, সন্তানের প্রতি ভালোবাসাটা তোমার অটুট।
বাবা, তোমাকে জানাই স্যালুট।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Md. Rayhan Kazi ১৩/০৭/২০২০
    অসাধারণ লেখনী
  • ফয়জুল মহী ১২/০৭/২০২০
    Best wishes
  • দীপজয় গাঙ্গুলী ১২/০৭/২০২০
    সুন্দর।
 
Quantcast