www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বুদ্ধির জোর

কবিতা খানা লিখছি আমি,
হয়ে বড় অভিমানী!
বুদ্ধি আমার বড় খাটো,
ভাবতে গেলে ভেজাল যত!
চোখে দেখে বুঝি না,
অঙ্ক কষে মেলে না।
আবার দেখি কারো বেলায়,
বুদ্ধিটাকে এমন চালায়-
দৌড়ের ঘোড়া হার মানায়।
কল্পনা আর পরিকল্পনাতে,
এমন বুদ্ধি লাগায় তারা;
বুঝতে গেলেই দিশেহারা।
কাজের ছক আঁকবে আগে,
নিঃশ্চুপ হয়ে র‌ইবে জেগে।
আমি যখন পথে হাঁটি,
চতুরতা লাগে খাঁটি।
চোর গেলে বুদ্ধি বাড়ে,
সময় গেলে বুঝি পরে।


       ১৯/০৫/২০১৭
     ধর্মনগর, উত্তর ত্রিপুরা
            ।। ভারত।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Darun
  • কে. পাল ১৯/০৫/২০১৭
    বেশ
  • আতাম মিঞা ১৯/০৫/২০১৭
    অভিমন্যু,বেশ ভালো
  • বেশ অভিমান। শুভেচ্ছা।
  • সুপ্রভাত।
 
Quantcast