www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি কোথায়

নীলাঞ্জনা আসলে তুমি কোথায় আছ?
তোমাকে খুঁজে চলেছি আমি;
সেই দিন থেকে আজও,
চেনা অচেনা কত পথে,
রাস্তার মোড়ে আর ওই শপিং মলে।
কিন্তু না!পেলাম না আজও তোমায়,
তুমি কোথায় হারিয়ে গেলে?
হারিয়ে গেলে তুমি কোথায়?
নীলাঞ্জনা তুমি কোথায়?
খুঁটে খুঁটে মরি ঐ পুরাতন
ডায়েরীর পাতায় পাতায়
-তোমার‌ই কোন ঠিকানা,
যা ছিল আজও অজানা।
না ! পেলাম না কোথাও আজও
তোমার ঐ ঠিকানা খানা!
জানি শুধু ৪২নম্বর তুমি
কলেজের খাতায়।
ব‌হু দিন পর! হ‍্যাঁ বহু বছর পর!
পেয়েছি তোমার একমাত্র চিঠি খানা।
কী লেখা তাতে ছিল,
পড়া নয় সম্ভব।
কলমের কালি চুষে নিয়েছে কাগজ,
কালো সাদা মিলে ছিল অপাঠ‍্য বেশ।
শেষে শুধু গেল পড়া,
ইতি
তোমার‍ নীলাঞ্জনা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাঁঝের তারা ২৯/০৪/২০১৭
    খুব সুন্দর...
  • কি > কী
    যেখানে হ্যাঁ বা না, সেখানে কি; অন্যত্র কী।
  • খুজে > খুঁজে
    ঐ > ও ই
    খুটে খুটে > খুঁটে খুঁটে
  • বেশ ভালো।
  • রাবেয়া মৌসুমী ২৯/০৪/২০১৭
    আহ,হা। অপেক্ষার পালা..
  • পরশ ২৯/০৪/২০১৭
    ভাল
  • ধন্যবাদ।
 
Quantcast