www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আঠারোর আশীর্বাদ

এক নক্ষত্রের জন্ম দিনে,
২৪শে ফে‍ব্রুয়ারীর মনে।
তুমি বেড়েছ তিলে তিলে,
স্নেহ আর মমতার আঁচলে।
তুমি এবার যুবক হলে,
আঠারোতে পা যে দিলে।
সিড়িঁ বেয়ে উঠবে তুমি,
সফলতার বিজয় ভূমি।
জীবন পথে আলোর মেলা;
-বিশ্ব জয়ের নতুন খেলা।
রাত যদি হয় চলার পথে;
অভয় রেখো হৃদয় মাঝে।
রাতের গভীরতা যত বেশি,
হবে তাতে তুমি ততই খুশী।
রাতের শেষে আসবে আলো,
তাই তো বলি রাতেই ভালো।
আশীর্বাদ আর ভালোবাসা-
পূর্ণ হোক তব সকল আশা!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast