www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শূণে হাত বাড়াও

ততখানি হতাশায় নিমজ্জিত নই

যতখানি পুষে রাখলে আমায় হতাশাগ্রস্ত বলা যায়,

ততটুকু প্রেম কারও জন্য নেই

যতটুকুর নিবেদনে আমায় প্রেমিকা আখ্যা দেওয়া হয়।

সে পরিমাণ আশায় বাঁধি না বুক

যে পরিমাণ আশা আমায়; স্বপ্ন বোনার সাধ জাগায়।

ততখানিই আমি তোমার,

যতখানি অপূর্ণতা তোমায় কাঁদায়।

পাওয়ার মতো করে যদি কেউ পেতে চায়,

তবে যেন সে ওই শূন্যে হাত বাড়ায়!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১০/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast