www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবি তোমার জন্য

হে কবি-
জোস্না ঝরা সর্বোরিতে
পড়ছি তোমার এ কবিতা খানি।
যেন -
হিমালয়ের বুকচিরে
হিমেল হাওয়ার কোমল আদর।
সবুজ আর হলুদের সমারোহে
হৃদয়ে তোলে গভীর কাঁপন।
নির্ঘুম রজনীর মাঝে
সৃষ্টি হল কাব্যিক সোন্দর্য।
মৃদু হাওয়ার শনশনানি
বুকের গহীনে তোলে শীহরন।
মস্তিষ্কে আন্দোলিত হয়
ঢেউয়ের তালে দুলতে থাকে আনন্দ অস্রূ
ধ্যানের সিড়ির পাদদেশ বেয়ে
নেমে আসে তোমার ছন্দ ময় কবিতা।
নির্বাক হয়ে পড়ি
গভীর স্বপনের মাঝে গল্প করি।
রক্তিম আভায় উজ্জল হয় তোমার সত্তা
ভাবি তোমার সৃষ্টি নিয়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৭৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast