www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কোভিড যোদ্ধাদের সালাম

আচমকা এল ভয়াল করোনা
অজস্র প্রাণ হরিল পূতনা,
ধরাতে আবার এল মহারণ
বাজি রেখে প্রাণ এল বীরগণ।

সম্মুখে থেকে করছে লড়াই
জেনেছে তাহারা রয়েছে চড়াই,
পাণ্ডব সম লড়ে কুরু সনে
অদৃশ্য তরে অদম্য মনে।

এগিয়েএসেছে সেবা ধর্ম নিয়ে
সে কথা বোঝায় প্রাণ সপেঁ দিয়ে,
কাণ্ডারী তুমি মহাবীর তুমি
তোমাকে যে চায় ভবলোক ভূমি।

মহাসমরের মহাময়দানে
ভীম-রাম হয়ে লড়ে যে রাবণে,
দুর্গা যেমন অসুর নাশিনী
তোমরা তেমন করোনা নাশিনী।

অসুরের সাথে যুদ্ধ যে তব
জয়ী তুমি হবে যাচনায় রব,
ভাস্বর তুমি মনের মণিতে
অক্ষয় রবে ইতিহাস পাতে।

ধরণী মাঝে যেথা তুমি রবে
মানবতা তব জয়গান গাবে,
জেগে রবে তুমি হৃদয় মাঝারে
প্রণত মাথায় সালাম তোমারে।



(মাত্রাবৃত্ত ছন্দ,৬মাত্রার
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast