www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ত্রাণ চুরি

এক যে ছিলেন চেয়ারম্যান ভাই
করতেন শুধু তিনি খাই খাই,
করলেন সেবার যে ত্রাণ চুরি
দেখালেন খুব বাহাদুরি।

ধরল এসে যে র‌্যাবের দল
বলল এবার থানাতে চল,
ষষ্ঠ মাস জেল যে হলো
চেয়ারমানি ঘুচে গেল।

দাদা মোদের ডিলার তিনি
দিতেন তেল- চাল- ডাল- চিনি,
করলেন সেবার কালো-বাজারি
খাটল না আর জারিজুরি।

ধরল তারে পুলিশের দল
দেখো এবার ঠকানোর ফল,
লক্ষ টাকা জরিমানা
তাতেও সে পার পেল না।

ঘরে ছিল বিয়ের কন্যা
ঘটক পাখি আর এলো না,
যাহার নামে এত কাণ্ড
তাহার ধারে নয় একদণ্ড।

হাবু মোদের টিসিবি ভাই
ওজনে কম দিত সে তাই,
পড়ল ধরা প্রবঞ্চনা
বাতিল হলো লাইসেন্সখানা।

করিও না হে ত্রাণ চুরি
করিও না কালো-বাজারি,
রয়েছে যে ট্রিপল নাইন
ধরলে কিন্তু হবে ফাইন।

( ছন্দ স্বরবৃত্ত, মাত্রা ৪)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast