www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রকৃতির প্রতিশোধ

নিতে প্রতিশোধ আসে দুর্যোগ
সব মানুষের হয় দুর্ভোগ,
কেউ কেউ ভাবে সব হলো জয়
প্রকৃতিকে জয় সে তো সোজা নয়।

নিসর্গ জয়! অজ্ঞ ধারণা,
ফল তুমি দেখ এসেছে করোনা,
প্রকৃতির পথে দাও তুমি বাধা!
আপনার পথে মানে কেউ বাধা?

এক দিন নয় দুই দিন নয়
তিল তিল করে বহুদিন হয়,
মূর্খ মনের জুলুম স্বভাব
ফলে প্রকৃৃতির আগ্রাসী ভাব।

বহুদিন পর এল একদিন
নির্দয়রূপে শুধে নিল ঋণ,
ইবোলা, করোনা হরিল যে জান
বাদুড় বেশেতে এল তা উহান।

সময় এসেছে ভাব একবার
না হলে উহারা আসবে আবার,
প্রকৃতির পথে দিও না গো বাধা
সে নিঠুর হলে দেখবে যে ধাঁধা।

বি.দ্র. মাত্রাবৃত্ত ছন্দ, ৬+৬ মাত্রার
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪২৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast