www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমায় মনে পড়ে

আজ তোমায় হারিয়েছি, কিছু সময়ের জন্য,
ভাবতেই কান্নায় কাপঁছে বুক,
বার বার শুধু পড়ছে মনে
তোমার ওই হাসি মাখা মুখ।

আমি কত সময় কাটিয়েছি
তোমার ওই দু চোখে তাকিয়ে,
কত স্বপ্ন খুঁজেছি সেথায়
হাজার স্বপ্ন বুকে নিয়ে।

আজ এই হৃদয়ের চারপাশে
কষ্টের কত মেঘ ভাসে,
তুমি পাশে নেই তাই
বৃষ্টি, তোমায় মনে পড়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৮/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast