www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাউলিয়া

এক সাথে নেমে আসে উষ্ণতা
শীত রাতের বর্ম ভেদ করে কুয়াশা আগুন
অন্য পারে ভোর হওয়ার আবেগ প্রস্তুতি
নৌকা ও জলের পিচ্ছিল শব্দ

মধ্যরাতে অবিশ্রান্ত ছুটে চলে ঘোড়া
বন্যভূমিতে নীরব চাঁদের সাদা আলো
পাড় ঘেষে নেমে আসে উদাস বাতাস
উহ্য থেকে যায় প্রিয় হৃদয়

ভরা রোগে গাণিতিক সমাধান সূত্র
এবং ঝড়বৃষ্টির প্রচুর হাহুতাশ
গাঙের মাঝে সূর্য ভালোবাসা
বুক জুড়ে সেই নিথরতার রাজত্ব
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০২১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৩/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast