www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছড়ানো নৈবেদ্য ও উষ্ণঘ্রাণ

জমে আছে প্রতিদিনের চাষ
জমিতে জমছে আগাছা দঙ্গল
বাতাসে অসংখ্য ধুলো আর যন্ত্রণা
ক্রমশ হলুদ রঙে বিরহী প্রান্তভূমি

এখন বলা যাবে না সবুজায়ন
বলা যাবে না সমুদ্রস্নানের কথা

জমে আছে ব্যক্তিগত সুখ
বুকের ভেতর চাপা বৈশাখী ঝড়
মাটির নীচে আগুন স্রোত
মুখ বুজে দারুণ অগ্ন্যুৎপাত

এবার আকাশি রঙে মূর্ধাহ্ন দুপুর
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৫৩১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast