www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আগুনবেলা এবং ভাসানকথা

কাউকে বলিনি চুপিসারে সরে যাওয়া মানুষের কথা
ঠোঁটে আঙুল দিয়ে আমাকে বলা হয়েছিল
যেন বিশ্বাসঘাতক না হই
আমার পাশ দিয়ে বয়ে গেছে নদী
নদীর দুরন্ত সব ঢেউ
কাউকে বলিনি ভেসে যাওয়ার সেসব ইতিবৃত্ত

যারা আগুন নিয়ে ছুটে গেছে সূর্যাস্তের দিকে
হিমের গভীরে বুক রেখে দেখিয়েছে দুঃসাহস
তাদের নীল হাতছানি কেড়ে নেয় রাতের ঘুম
প্রতিদিন মাঝরাতে ভেঙে যায় প্রশস্ত স্বপ্ন

এই প্রথম আমি খারাপ হবো
খারাপ হবো সমস্ত স্রোতের কাছে
ঢেউয়ের বিরুদ্ধে বিদ্রোহী সাঁতার
রাঙাবে গোধূলি আকাশ । বৃষ্টিভেজা মেঘ
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast