www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ব্যর্থতার ফুল

ভাবি তোমায় নিয়ে কবিতা লিখব,
লেখা আর হল না!
গোল চাঁদ হয়ে গেল এক ফালি কুমড়ো,
নাঃ আজও হল না!
আমি ভাবি আমি বার বার চেয়েছি-
তোমাকে চড়াব আমার ভাবনা-দোলায়,
সাজাব তোমায় ছন্দ সুষমায়।
অরুণালোক প্রতিদিন আসে আর চলে যায়,
রবি বাউল একই সূরে পলিপথে গান গেয়ে যায়।
বাঁকা সে ধূলিপথ গিয়েছে মিলিয়ে
সুদূর পিচ ঢালা রাস্তায় ।
তবু গাইতে পারিনা গান আজও!
আজও বসি নিয়ে ছেঁড়া চিরকুট-পেন,
তবু পারি না আমি পারি না আঁকতে
তোমায় পারি না রামধনু রঙে রাঙাতে!
লিখেছি আমি সবুজ এক বার্তা,
সাধ জাগে তাহা সোনালী খামে ভরে
তোমায় পাঠাতে এক ভেজা বিকেল বেলা'
সেখানেও দেখি এক রাশ ব্যার্থতার ফুল!
তবু হায়! তুমি যে কেমন-- ভেবে পাই না কূল!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩২৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৫/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast