www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রার্থনা করি

প্রার্থনা করি
কিশোর কারুণিক

বিনিত চিত্তে প্রার্থনা করি
সবাই সুখি হোক
প্রেম সঞ্চিত হৃদয়েতে
বাউন্ডুলে মন
হতাশায় নিমজ্জিত বর্তমান
অতীত চলে গেল ফাঁকি দিয়ে
দেব দেব বলে অনেক কিছু
স্বর্ণালী স্বপ্নগুলো জামার পকেটে
সামনে ধূসর ভবিষৎ
বেঁচে থাকতে কার না ইচ্ছা করে
সুখি হতে কার না ভাল লাগে
সুখ বসন্তের পাখির মতো
মাঝে মধ্যে কুহুকুহু ডাকে
পরিশ্রান্ত মানুষ
পরিত্রানের আশায়
পিট পিট করে তাকায়
ভালবাসার পানে
আমি উদাসী
ভালবাসা পাবার আশায়
এখনো পথ চেয়ে
সবাই সুখি হোক
সুখি হোক সবাই ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃ মুলুক আহমেদ ০১/১২/২০১৫
    ভালো লিখেছেন।
  • সব যানা জানি হয়ে যাবে ভাল লাগে
    সুখ বসন্তের পাখির মতো
    মাঝে মধ্যে কুহুকুহু ডাকে
  • সব বলে দিলেন কবি।
  • পরশ ০১/১২/২০১৫
    সুন্দর
 
Quantcast