www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাঁচার মতো বাঁচতে

বাঁচার মতো বাঁচতে
--কিশোর কারুণিক

ভালবাসার উষ্ণতায় আজও
পথ চেয়ে দিক ভ্রান্ত পথিক।

তুমি শুধু তুমি নও
তোমার ভেতর আমিও আছি।

তোমার চোখ কথা বলে
তোমার ঠোঁট ভাষা জানে
তোমার হাত কী যেন পাবার আশায়
এখনো....

তোমার নীরবতা ভাবুকতা কাছে আসো
আমাকে উজ্জীবিত করে
আমাকে পুরুষ হতে বলে

আরো বেশি অনেক বেশি ভালবাসতে শেখায়
বাঁচার মতো বাঁচতে
বাঁচার মতো চলতে শেখায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৬/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast