www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অনেক বছর পরে

অনেক বছর পরে আবার যদি দেখা হয়
যশোর শহরের চৈত্রসংক্রান্তির বিকেলে,
নিরুত্তর থেকো না যেন,করো নাকো ভয়,
এখনকার মত লুকিয়ে নয়,ভালবেসো ডানা মেলে।
প্রয়োজনীয় স্মৃতিকে অতীতে ফেল না,
নষ্ট অতীতে স্মৃতি হয়ে যাবে মানব ফসিল,
পথের অন্তর্ধানে ঝেড়ে ফেল বেদনা,
খুঁজে পাবে আমার চিরায়িত সরলতার মিল।
অনেক বছর পরে ভালবেসো,পাশে থেকো, তবে
ঠিক প্রথমবারের ভালবাসার মতই মনে হবে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৪/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast